কাদিয়ানী মসজিদঃ
পৃথিবীর ২০৬ টি দেশে কাদিয়ানী মসজিদ রয়েছে। কাদিয়ানীদের প্রধান মসজিদ ভারতের কাদিয়ানে হলেও কাদিয়ানীদের নামাজ এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয় লন্ডনের বায়তুল ফুতুহ মসজিদ থেক। তাঁদের বর্তমান খলিফা হযরত মির্যা মাসরুর আহমদ ( আই ) ( ৫ম ) প্রতি শুক্রবারে পৃথিবীর সকল কাদীয়ানীর উদ্দেশ্য বয়ান দিয়ে থাকেন; যা পুরো পৃথিবীর কাদিয়ানীরা একযোগে বাস্তবায়ন করে থাকে। কাদিয়ানী বিরোধীরা কাদিয়ানীদের শক্তির উৎস খুঁজে পাইনা, তাঁরা সব সময় বলে থাকে ইংরেজ সরকার সহায়তা দিয়ে থাকে কিন্তু আমি মনে করি তাঁদের শক্তি হচ্ছে তাঁদের খলিফা ; তাঁরা সকলে তাঁদের খলিফার কথা মত চলে, যা পৃথিবীর অন্য কোন ধর্মে নেই । নিচে তাঁদের কয়েকটি মসজিদ এর ছবি সহ বর্ননা দিলাম।
জাপানের প্রথম কাদিয়ানী মসজিদ
- মসজিদের নাম- বায়তুল আহাদ
- দেশ - জাপান
- এলাকা - নাগোয়া
- উদ্বোধন - ২০ নভেম্বর ২০১৫
- উদ্বোধক - হযরত মির্যা মাসরুর আহমদ ( আই )
ইংল্যান্ডের প্রধান মসজিদ
- মসজিদের নাম- বায়তুল ফুতুহ
- দেশ - ইংল্যান্ড
- এলাকা - লন্ডন
- উদ্বোধন - ১৪ অক্টোবর ২০০৭
কাদিয়ানী মসজিদ মসজিদ আকসা
- মসজিদের নাম- মসজিদ আকসা
- দেশ - ভারত
- এলাকা - পাঞ্জাব - কাদিয়ান
কাদিয়ানীদের নামাজ পড়ার নিয়ম কি?
বিশ্বের সুন্নী সম্প্রদায় যেভাবে নামজ পড়ে কাদিয়নীদের নামাজ ঠিক সে রকম, কোন ধরণের পার্থক্য নেই । তাঁদের আযান সুন্নী সম্প্রদায়ের আযানের মত এক ও অভিন্ন । তাঁদের ওযুর নিয়ম সুন্নী সম্প্রদায়ের ওযুর নিয়মে । তাঁদের কিবলা বায়তুল্লাহ শরীফ এবং নামাজে সূরার উচ্চারণ আরবীতে । কাদিয়নীদের নামাজ (ফরজ) দৈনিক পাঁচ ওয়াক্ত- ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা । এছাড়াও তাঁরা নিয়মিত তাহাজ্জুত নামাজ সহ আরো অনেক নফল নামজ পড়ে থাকে ।